দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুরে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) দৌলতপুর বাজারে উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
অভিযানকালে বাজারের বিভিন্ন ফার্মেসিতে ওষুধের মেয়াদ, সংরক্ষণ পদ্ধতি ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অনিয়ম শনাক্ত করা হয়।
পরে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় তিন ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের মান, সংরক্ষণ ও বিক্রয়ব্যবস্থা নিশ্চিত করতে বাজার তদারকি অব্যাহত থাকবে। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/